ডিভিসির ছাড়া জলে বাঁশের সেতু ভেঙে বিচ্ছিন্ন দীপাঞ্চল

Spread the love

নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, আমতা- ডিভিসির ছাড়া জলে একের পর এক বাঁশের সেতু ভেঙে হাওড়া জেলার মূল ভখন্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল আমতা বিধানসভার ভাটোরা। যার জেরে বিপাকে পড়ল দীপাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। বাসিন্দাদের সমস্যা মেটাতে নৌকার মাধ্যমে নদী পারাপারের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ডিভিসির ছাড়া জলের তোড়ে প্রথমে হুগলীর হায়াৎপুরে একটি বাঁশের সেতু ভেঙে যায়। এরপর সেই সেতুর ভাঙা অংশ দীপাঞ্চলের উত্তর ভাটোরার গায়েন পাড়া এলাকায় থাকা বাঁশের সেতুতে ধাক্কা মারে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঁশের সেতু। এরপর দুটি বাঁশের সেতুর ভাঙা অংশ কুলিয়ায় থাকা বাঁশের সেতুতে ধাক্কা মারলে সেটাও ভেঙে পড়ে।

ৱআমতার বিধায়ক সুকান্ত পাল জানান ডিভিসি হঠাৎ করে জল ছাড়ায় এই সমস্যা হয়েছে। দীপাঞ্চলের বাসিন্দাদের নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। কুলিয়ায় যে পাকা সেতু নির্মাণের কাজ চলছে সেটা শেষ হয়ে গেলে এই সমস্যা মিটে যাবে বলে জানান সুকান্ত পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *