চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিলে আগুন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেলে প্রচুর পাটের তৈরী সামগ্রী। জানা গেছে রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ১৩ নং ওয়ার্ডের চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিলে সকালের শিফট চলার সময় সকাল ৮টা নাগাদ মিলের পাটের তৈরী সামগ্রী রাখার জায়গায় আগুন লাগে। জায়গাটি দাহ্য পদার্থ মজুত থাকায় চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা এলাকাটিকে গ্রাস করে নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে মিলের শ্রমিকদের মধ্যে।

প্রাথমিকভাবে মিলের শ্রমিকরাই আগুন নেভানোর কাজে হত লাগায়। পরে খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। কি কারণে আগুন লেগেছে দমকল খতিয়ে দেখছে। প্রেমচাঁদ জুট মিল কর্তৃপক্ষ সূত্রে খবর আগুনে কোটি টাকার বেশী পাটের তৈরী সামগ্রী পুড়ে গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *