উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে সমন্বয় বৈঠক

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শান্তিপূর্নভাবে মহরম সম্পন্ন করতে রবিবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে জেলা পর্যায়ের একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল। হাওড়া গ্রামীন জেলা প্রশাসন এবং উলুবেড়িয়া পুরসভা আয়োজিত এই বৈঠকে জেলার মহরম কমিটিগুলি ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ও উপস্থিত ছিলেন।

এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, জেলাশাসক পি দীপাপপ্রিয়া, হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ জেলার প্রতিটি ব্লকের বিডিও থানার আইসি ওসিরা।

এদিন মন্ত্রী বলেন মহরমকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কার, বিদ্যুতের লাইন ঠিক করা, গাছের ডাল কাটা থেকে পানীয় জল সহ প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *