ছোট চারচাকা গাড়ি থেকে উদ্ধার চোলাই মদ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,জগৎবল্লভপুর- সোমবার দুপুরে ছোট চারচাকা গাড়িতে করে চোলাই মদ পাচারের সময় ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া চোলাই মদের বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে এদিন একটি ছোট চারচাকা প্রাইভেট গাড়ি করে চোলাই মদ নিয়ে হুগলীর পান্ডুয়া থেকে জগৎবল্লভপুরের দিকে আসছিল।

সিদ্ধেশ্বরের কাছে গাড়িটিকে থামায় আবগারি দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অ্যাসিস্টেন্ট কমিশনার পলাশ বিশ্বাস এবং আন্দুল রেঞ্জের অ্যাসিস্টেন্ট কমিশনার ইন্দ্রিজৎ মিত্র। বিপদ বুঝে গাড়ি চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও আন্দুল রেঞ্জের আবগারি ওসি জিৎ সরকার তাকে ধরে ফেলেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধারের পাশাপাশি গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *