পাঁচলায় মন্ত্রী ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধিম হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। যে এগিয়ে যাবে তাকে ঈশ্বর সহায়তা করেন। শনিবার পাঁচলার আজিম মোয়াজ্জম উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে এসে এই কথা বলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ১৯২৬ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়েছিল। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮০০ জন পড়ুয়া। শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৯০। স্কুল বিজ্ঞান, কলা ও বানিজ্য বিভাগ চালু রয়েছে।

ফিরহাদ হাকিম এদিন বলেন এটা মানুষ তৈরির কারখানা। মন্দির মসজিদের থেকে বড় এই প্রতিষ্ঠান। মন্ত্রী বলেন আমরা কোন ধর্মের কথা বলিনা। আমরা বাংলার কথা, বাংলার কন্যাশ্রীদের কথা বলি।আমরা সবাই একসাথে বাংলাকে এগিয়ে নিয়ে যাব।আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম সামসুদ্দিনবাবু বলেন স্কুলে আগামী দিনে ৪ হাজারের বেশি ছাত্র ছাত্রীর সংখ্যা হয়ে যাবে। এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গর্ব। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গুলশান মল্লিক সহ অন্যান্যরা।


