নতুনভাবে সেজে উঠল উলুবেড়িয়ার যশপুর জয়ন্তী প্রাথমিক বিদ্যালয়

উলুবেড়িয়ার যশপুর জয়ন্তী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুব খারাপ ছিল। পড়াশুনার পরিবেশ প্রায় ভেঙে পড়েছিল। বিষয়টি নজরে আসতেই রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে সর্বশিক্ষা মিশনের প্রায় ১২ লক্ষ টাকায় একটি অতিরিক্ত নতুন শ্রেনীকক্ষ সহ নতুনভাবে সেজে উঠল এই বিদ্যালয়। শনিবার উলুবেড়িয়া ১ নং ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের নতুনভাবে সেজে ওঠা এই বিদ্যালয় উদ্বোধনের পাশাপাশি এখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হল।

উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান মন্ত্রী পুলক রায়ের উদ্যোগেই এই বিদ্যালয় আজ নতুন রূপ পেল। এতে শিশুদের পড়াশুনার পরিবেশ উন্নত হল।


