উলুবেড়িয়া রাস মেলা ঘুরে দেখল বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মঙ্গলবার উলুবেড়িয়া কালীবাড়ির রাসমেলাটর শেষ দিন। গত দেড় মাস ধরে চলআ এই রাস মেলায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ভীড় জমালেও এখনোও পর্যন্ত মেলা দেখা হয়ে ওঠেনি উলুবেড়িয়া আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের পড়ুয়াদের।  কারন এরা কেউ দৃষ্টিহীন আবার কেউ বধীর। ফলে সভাবতই মন খারাপ ছিল এইসব পড়ুয়াদের। আর এইসব পড়ুয়াদের মনের কষ্ট দূর করতে বিশেষ উদ্যোগ নিল উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা সংস্থা কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে সংস্থার পক্ষ থেকে ৮টি গাড়িতে করে স্কুলের ৮০ জন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের  রাস মেলা ঘুরিয়ে দেখানোর ব্যাবস্থা করা হয়। দৃষ্টিহীন পড়ুয়ারা যাতে শব্দ এবং হাতের স্পর্শের মাধ্যমে মডেলগুলি অনুভব করতে পারে তার ব্যাবস্থা ও করে কালীবাড়ি কর্তৃপক্ষ। পড়ুয়াদের মনোরঞ্জনের জন্য বিনামূল্যে সমস্ত রাইডে চড়ানো হয়। এমনকি মেলা দেখে স্কুলে ফেরার আগে তাদের হাতে তুলে দেওয়া হল বাদামভাজা ও জিলিপি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস জানান যেভাবে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থা যত্ব করে আমাদের দৃষ্টিহীন এবং শ্রবন প্রতিববন্ধকতাযুক্ত শিশুদের রাসের মেলা ঘুরিয়ে দেখিয়েছেন বিনামূল্যে সমস্ত রাইডে চড়িয়ে তাদের আনন্দ দিয়েছেন তাতে আমরা অভিভুত।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *