উদয়নারায়নপুরে শুরু রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- শুক্রবার থেকে উদয়নারাযনপুরের গড়ভবানীপুরে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে শুরু হল ১৩ তম রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন মেলা। এদিন বিকালে প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরায়োন্নয়ন দপ্তরর মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, বাগনানের বিধায়ক অরুনাভ সেন, জগৎবল্রভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির সভাপতি তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল সহ অন্যান্যরা।

মেলা কমিটি সূত্রে খবর মেলায় বিভিন্ন স্টল ছাড়াও ম্যাজিক শো, বাংলার বাউল, আলপনা, আবৃত্তি বসে আঁকো, নৃত্য , কুইজ প্রতিযোগিতা থাকছে। পাশাপাশি কবি সম্মেলন,চিকিৎসা শিবির, সেমিনার, নাটক, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। মেলা চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *