ঝিকিরায় তৃণমূলের উন্নয়নের পাঁচালি কর্মসূচী

Spread the love

বিধানসভা নির্বাচন কে সামনে রেখে দলীয় কর্মসূচী থেকে সাংগঠনিক দায়িত্ব বৃদ্ধির মধ্য দিয়ে সামনে রেখে বিধানসভা নির্বাচনের প্রস্ততি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এবার শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডলকে হাওড়া গ্রামীন জেলা তৃণমুল কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। আগে এই দায়িত্বে ছিলেন বিধায়ক সমীর পাঁজা।

অন্যদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমুলের উন্নয়নের পাঁচালি কর্মসূচী। সেইমত শনিবার আমতা বিধানসভার ঝিকিরা অঞ্চলে পদযাত্রা করলেন বিধায়ক সুকান্ত পাল। এদিন তিনি মা গড়চন্ডী মন্দিরে পুজো দেন। পরে তিনি পাড়ায় সংলাপ পর্বে সাধারন মানুষের কাছে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। অন্যদিকে এদিন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মসূচীতে অংশ নেন বিধায়ক নির্মল মাজি, উলুবেড়িয়া পূর্ব বিধানসভার রঘুদেবপুরে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, । উদয়নারায়নপুরে উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাজা।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *