উদয়নারায়নপুরে কাঁকড়ার মেলা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মেলা মানেই আনন্দ। আর যদি মেলায় ঘুরে বেড়ানোর ফাকে গরম গরম আলুর দম পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আর এই রসনা তৃপ্তির আমেজ নিতে হলে  আপনাকে পৌছে যেতে হবে উদয়নারায়নপুরের সিংটির ভাই খাঁ পীরের মেলায়। প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন উদয়নারায়নপুরের গ্রামে বসা এই মেলা সম্প্রীতির বার্তা বহন করছে। কেউ বাড়ি থেকে আলুরদম রান্না করে নিযে আসনে আবার কেউ মেলায় বসে আলুর দম রান্না করেন।

ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয় এই আলুর দম। তবে শুধু আলুর দম নয় মেলার অন্যতম আকর্ষন বিভিন্ন সাইজের কাঁকড়া। তাই অনেকের মুখে এই মেলা কাঁকড়ার মেলা নামেও পরিচিত। আর সেই কারনে মেলায় ঘুরে গরম গরম আলুরদম খাওয়ার পাশাপাশি কাঁকড়া কিনতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাধারন মানুষ মেলায় ভীড় জমান।  ৪০০ টাকা কেজি থেকে ৩০০০ টাকা কেজিতে বিক্রি হয় কাকড়া। মেলায় ঘুরে আলুরদম খেয়ে কাকড়া কিনে বাড়ি ফেরে আম জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *