অন্নপূর্না যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বাগনান- তৃতীয় দফায় অন্নপূর্না যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। যদিও এখনোও অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর টাকা না পেয়ে এদিন বাগনান ২ নং ব্লকের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাগনান শ্যামপুর রাস্তা অবরোধ করে মহিলারা। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ টাকা পাওয়ার বিষয়ে অফিসারদের জিজ্ঞাসা করা হলে তারা বলছে আন্ডার প্রসেসে আছে। টাকা ঢুকে যাবে। কিন্তু কবে ঢুকবে সেটা বলতে পারছেনা।

তাদের অভিযোগ কারোও ৩/৪ মাস পরপর টাকা ঢুকছে আবার কারোও কারোও টাকা ঢুকছেনা। বিক্ষোকারী মহিলাদের অভিযোগ প্রথমে অফ লাইনে তারপর অন লাইনে ফর্ম ফিলাপ করেও এখনোও টাকা ঢোকেনি। একসাথে তিনমাসের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢোকানোর দাবি জানান মহিলারা। অন্যদিকে এদিন একই দাবিতে উদয়নারায়নপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েডের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। অন্যদিকে এদিন সকাল থেকেই উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয় চত্বরে মহিলাদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। যদিও এদিন মহিলাদের সুবিধার্থে একাধিক সহায়তা কাউন্টার খোলা হয়।


