বকেয়া বেতনের দাবিতে উলুবেড়িয়া পুরসভার সাফাই কর্মীদের বিক্ষোভ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বৃহস্পতিবার উলুবেড়িয়া পুরসভার সাফাই কর্মীদের বেতন না হওয়ায় বুধবারের পর শুক্রবারেও সাফাই সমস্যা মিটল না। শুক্রবার সকাল থেকে তাদের কাজ শুরু করার কথা থাকলেও তারা কাজে যোগ দেয়নি। উল্টে এদিন তাদের সঙ্গে যোগ দেয় বাড়ি বাড়ি থেকে যারা আবর্জনা সংগ্রহ করেন তারাও। অন্যদিকে বুধবারের পর শুক্রবারেও সাফাই কর্মীরা কাজ না করায় রাস্তার পাশে জমা ময়লার পরিমাণ আরো বেড়ে যায়। কার্যত স্তুপে পরিণত হয়। সমস্যায় পড়ে সাধারণ মানুষ।

অপরদিকে এদিন সকালে সাফাই কর্মীরা মিছিল করে উলুবেড়িয়া পুরসভায় আসেন। এরপর তারা মিছিল করে উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ দেখায়। পরে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। সাফাই কর্মীদের অভিযোগ বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকালে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের পাশাপাশি রাস্তার পাশ থেকে আবর্জনা সংগ্রহ করা হয়। যদিও প্রায় তিনমাস হতে চলল কেউ বেতন পায়নি। সংসার চালাতে সমস্যা হচ্ছে।  তাদের অভিযোগ এই বিষয়ে পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বললেও তারা কোন সদুত্তর দিতে পারেননি। এমনকি আমাদের কয়েকজন সাফাই কর্মী এই বিষয়ে কথা বলতে গেলে তাদের কাজ ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

অবিলম্বে বকেয়া বেতন দেওয়ার দাবি জানান তারা। এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার এক আধিকারিক জানান সাফাই কর্মীদের বেতন নিয়ে একটা সমস্যা হয়েছিল। সমস্যা মিটে গেছে। যত দ্রুত সম্ভব বকেয়া বেতন মেটানোর চেষ্টা করা হচ্ছে। শনিবার থেকে পুনরায় সাফাই কর্মীরা কাজে যোগ দেবেন বলে জানান আধিকারিক।









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *