লক্ষী পেঁচা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- একটি অসুস্থ লক্ষী পেঁচাকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। জানা গেছে শুক্রবার সকালে উলুবেড়িয়ার গৌরীপুর দক্ষিন পাড়ার বাসিন্দা দিলীপ জানা নিজের জমিতে কাজে যাওয়ার সময় রাস্তার পাশে লক্ষী পেঁচাটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে খবর দিলে দেবাশীষ পেঁচাটিকে উদ্ধার করে। পরে বন দপ্তরের কমীরা পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়।


