রঘুদেবপুর নেতাজী সংঘের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আর্ন্তজাতিক আর্ট ক্যাম্প, প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- সম্প্রতি উলুবেড়িয়া পূর্ব বিধানসভার রঘুদেবপুর নেতাজী সংঘের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আর্ন্তজাতিক আর্ট ক্যাম্প, প্রদর্শনী এবং অঙ্কন প্রতিযোগিতা। ক্রিয়েটিভ আর্ট একাডেমির উদ্যোগে গত ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ,নেপাল ভূটান থেকে অনেক শিল্পী এই ক্যাম্পে উপস্থিত ছিলেন। ক্যাম্পে আসা এইসব শিল্পীরা একদিকে যেমন ক্যানভাসে বিভিন্ন ছবি এঁকেছেন সেইরকম নানারকম শিল্পকর্ম করে দেখান। এই অনুষ্ঠানে কয়েক শতাধিক ছেলেমেয়ে ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়ম বিধায়ক বিদেশ বসু, সহ অন্যনরা।


