উলুবেড়িয়া সেবাব্রত হাসপাতালের ১০ম জন্মদিন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বৃহস্পতিবার উলুবেড়িয়া বাজারপাড়ায় সেবাব্রত হাসপাতালের ১০ম জন্মদিন পালন করা হল। এদিন সকালে হাসপাতালে কেক কেটে জন্মদিনের সূচনা করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ দেবজিৎ দাস, ডাঃ শান্তি গেড়, হাসপাতালের কর্নধার দীপক দাস সহ অন্যান্যরা। এদিন হাসপাতালের জন্মদিন উপলক্ষ্যে একটি রক্তদান শিবিরে হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী সহ ৫০ জন রক্তদান করেন।

প্রসঙ্গত ১০৭ শয্যার এই হাসপাতাল ইতিমধ্যে চিকিৎসা ক্ষেত্রে উলুবেড়িয়ায় যথেষ্ট সুনাম অর্জন করেছে। হাসপাতাল ছাড়াও সেবাব্রত ইন্সিটিউট অফ নার্সিং ও সুনামের সঙ্গে কাজ করছে।


