উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়া পুরসভা এলাকায় আরোও একটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরী হল। পুরসভার ২৭ নং ওয়ার্ডের বাজারপাড়ায় নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বুধবার উদ্বোধন করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরী করতে ব্যায় হয়েছে ৬ লক্ষ ৯৬ হাজার টাকা। নতুন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুটি ক্লাসরুম ছাড়াও শৌচাগার, রান্নাঘর এবং স্টোর রুম থাকছে। এছাড়াও দুটি ক্লাসে আলো পাখার ব্যবস্থা ও থাকছে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর বর্তমানে পুরসভার  ৩২টি ওয়ার্ডে ১৩৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে।

চেয়ারম্যান অভয় দাস জানান ২০০৫ সাল থেকে একটি ঘরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছিল। যদিও পুরাতন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিকাঠামোগত একাধিক সমস্যা থাকায় পড়ুয়াদের নানা সমস্যা হত। সেই কারণে এই নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরী করা হল। আগামীদিনে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিকালে বয়স্ক শিক্ষা কেন্দ্র চালুর পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান অভয় দাস।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *