সমর্থকরা মোহনবাগান ক্লাবের আসল শক্তি সমর্থক

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – সমর্থকরা মোহনবাগান ক্লাবের আসল শক্তি সমর্থক। সমর্থকদের স্বীকৃতি না দিলে সেই প্রতিষ্ঠান এগোতে পারবেনা। গত ৩ বছর ধরে সেরা সমর্থকদের পুরস্কৃত করছি। সেই কারনে সমর্থকরাই আমাদের আসল সম্পদ। রবিবার ফুলেশ্বরের মনসাতলায় মোহনবাগান ক্লাবের অফিসিয়াল ফ্যান ক্লাব উলুবেড়িয়া স্বপ্নের মোহন তরীর উদ্যোগে আয়েজিত রক্তদান শিবিরে এসে এই কথা বলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার জন অ্যালেন জর্জ, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, চিত্র শিল্পী স্পিড পেন্টার রবীন বর, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন দেবাশীষ দত্ত স্বপ্নের মোহন তরীর এই উদ্যোগকে স্বাগত জানান। তবে ফ্যান ক্লাব চালানোর পাশাপাশি  ক্লাবের কাজেও অংশগ্রহন করার আহবান জানান দেবাশীষ দত্ত। এদিনের এই অনুষ্ঠানে ফ্যান ক্লাবের নতুন লোগে প্রকাশিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে মোহনবাগান ক্লাবের শতাধিক সমর্থক রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *