চিকিৎসক দিবসে হাওড়ার স্কুলে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, হাওড়া- চিকিৎসক দিবসকে কেন্দ্র করে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির হলো বেলুড় গার্লস হাই স্কুলে। রক্তকরবী-র আহ্বানে ও স্টুডেন্ট হেলথ হোমের সহযোগিতায় বেলুড় গার্লস স্কুলের ৪৮ জন পড়ুয়ার থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির হয়। থ্যালাসেমিয়া প্রতিরোধে থ্যালাসেমিয়া টেস্ট বাধ্যতামূলক করার দাবি ওঠে আলোচনায়।

আলোচনা করেন চিকিৎসক ডা: সুদেব ঘোষ, ডা: অসীম দে, বেলুড় গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা মুখার্জী, রক্তকরবী-র সম্পাদক শাশ্বত পাড়ুই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভ. মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সিলর সুহিতা মাইতি, স্টুডেন্ট হেলথ হোমের পক্ষে প্রিয়রঞ্জন নিয়োগী, সুপর্ণা মজুমদার, সমাজকর্মী রবীন ব্যানার্জী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *