ইন্ডিয়া বুক অফ রেকডর্সে উলুবেড়িয়ার পায়েল দাস সাঁতরা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. উলুবেড়িয়া- পোস্ট কার্ড সাইজের কাগজে ১২ টি ভারতের জাতীয় প্রতীক এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন উলুবেড়িয়ার ডাহুকার বাসিন্দা পায়েল দাস সাঁতরা। জানা গেছে জল রঙ দিয়ে পোস্ট কার্ড সাইজের কাগজে ভারতের জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফল সহ ১২ টি জাতীয় প্রতীক এঁকে এই খেতাব জিতেছেন তিনি। ৩/৩.৫ সেন্টিমিটার এক একটি ছবি সম্বলিত ১২টি ছবি আঁকতে তিনি সময় নিয়েছেন ৫০ মিনিট। সম্প্রতি সংস্থার তরফে পাঠানো, পদক. শংসাপত্র সহ বিভিন্ন উপহার তার বাড়িতে এসে পৌঁছেছে। পায়েল জানান ছোটবেলা থেকে আঁকার উপর ঝোঁক। একসময় প্রচুর ছাত্রছাত্রীকে আঁকা শেখালেও বর্তমানে সংসার সামলে অফিসে চাকরি করে সেইসব আর হয়ে ওঠেনা।


