রাজ্য জুড়ে শুরু তৃণমূলের উন্নয়নের পাঁচালি

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে তৃণমূলের “ উন্নয়নের পাঁচালি “ কর্মসূচীর শুভ সূচনা হল। এদিন সকালে উদয়নারায়নপুরের বালিচক গ্রাম পঞ্চায়েতের সরপাই গ্রাম থেকে দলের এই কমসূচীর সূচনা করেন বিধায়ক সমীর পাঁজা। অন্যদিকে এদিন  উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার বেলাড়ী গ্রাম পঞ্চায়েতের ৫৮ গেট থেকে এই কর্মসূচীর সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়।

এদিন বিধায়ক সমীর পাঁজা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে দেখা করে তাদের সামনে উন্নয়নের খতিয়াম তুলে ধরেন। পরে দুপুরে দলীয় কর্মীদের সাথে মধ্যাহ্ন ভোজন করেন তিনি। বিধায়ক বলেন গত ১৫ বছরে রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। মানুষের কাছে সেই খতিয়ান তুলে ধরতেই আমাদের এই কর্মসূচী। অন্যদিকে এদিন সকালে ৫৮ গেট থেকে এই কর্মসূচীর সূচনা করেন মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী পতাকা নেড়ে উন্নয়নের পাঁচালি ট্যাবলোর সূচনা করেন। উলুবেড়িয়া দক্ষিন কেন্দ্র তৃণমূল কংগ্রেস সূত্রে খবর ১৫টা ট্যবলো আগামী একমাস ধরে উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার প্রতিটি অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে উন্নয়নের খতিয়ান তুলে ধরবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *