উলুবেড়িয়ায় শুরু পরিবেশবান্ধব হাট

Spread the love
to me

নিজস্ব প্রতিদিন , হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বড়দিনের আগে এই হাট বসল উলুবেড়িয়ায় দামোদর নদীর তীরে কুলগাছিয়ার মাধবপুর দক্ষিণ পাড়া বটতলায়। এই হাটের পোশাকি নাম দেওয়া হয়েছে পরিবেশবান্ধব হাট। কারণ এই হাটে পরিবেশবান্ধব জিনিস ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এই হাটে আসলে আপনি যেরকম পরিবেশবান্ধব জিনিস কিনতে পারবেন সেই রকম গ্রাম বাংলার পিঠেপুলি রসবড়ার স্বাদ ও নিতে পারবেন। কারন এই হাটে বসেই তৈরি হচ্ছে পাটিসাপটা, আকসি পিঠে সহ নানা ধরনের পিঠে।

বুধবার দুপুরে এই হাটের উদ্বোধন হয়। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরিবেশকে বাঁচানোর বার্তা দিতে মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে বসা এই হাট এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এই হাটে তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন। হাটে মাটির জিনিস থেকে তালপাতার জিনিস, সুপারি পাতার নানা ধরনের জিনিস থেকে পোশাক ব্যাগ ঘর সাজানোর জিনিস সবকিছু পাওয়া যাচ্ছে। এদিন বিকেল থেকেই হাটে কেনাকাটা শুরু হয়।

 মাধবপুর পরিবেশ চেতনা সমিতির সদস্যদের বক্তব্য শীত উদযাপনের নামে যেভাবে পরিবেশ দূষণ হয়, সেই দূষণ থেকে মুক্তি পেতে সমাজকে এক বার্তা দিতে এবং গ্রামীণ কুটির শিল্প ও অস্ত্র শিল্পের প্রসারে হারিয়ে যাওয়া শিল্পকর্মের পুনরুদ্ধারের জন্য এই হাটের আয়োজন ‌। প্রতিদিন বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই হাট বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *