মোবাইল পাচারের অভিযোগে উলুবেড়িয়ায় গ্রেপ্তার যুবক

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- চোরাই মোবাইল পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম চিরঞ্জিত বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায়। বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়ার একটি জায়গা থেকে চিরঞ্জিতকে গ্রেপ্তার করে উলুবেড়িয়া থানার পুলিশ। তার কাছ থেকে ৪৭ টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে বেশ কিছুদিন ধরেই উলুবেড়িয়া থানায় বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরির অভিযোগ উঠছিল। পুলিশ তদন্তে নেমে চিরঞ্জিতের বিষয় জানতে পারে। এরপর বৃহস্পতিবার দুপুরে চিরঞ্জিত উলুবেড়িয়ায় মোবাইল ফোন নিয়ে আসলে পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পরে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে চিরঞ্জিত বনগাঁ থেকে উলুবেড়িয়ায় একটি নির্দিষ্ট জায়গায় আসার পর জনৈক ব্যক্তি তার হাতে চোরাই মোবাইল তুলে দিত। পরে চিরঞ্জিত ওইসব মোবাইল বনগাঁয় একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত‌ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *