বাগনানে বিরোধী শিবিরের ৪০০ জন তৃণমূলে

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন বাগনানের বাঙালপুরে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে ৪০০ নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিল। রবিবার বিকেলে বাঙালপুর অঞ্চল তৃণমুল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সভায় দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন। এদিনের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস. ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিত পাল, বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমান সহ অন্যান্যরা। 

এদিন বিধায়ক অরুনাভ সেব অভিযোগ করেন  আবাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যাক্তিদের নাম বাদ দিয়ে নিজেদের ইচ্ছেমত নাম ঢুকিয়ে চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। যাতে তৃণমূল কংগ্রেসের উপর এর দায় বর্তায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন তখন চিন্তার কোন কারন নেই। আগামী এক বছরের মধ্যে মমতা বন্দোপাধ্যায় তালিকায় নাম না থাকা প্রত্যেকটি মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবেন বলে দাবি করেন বিধায়ক অরুনাভ সেন। আগামী পঞ্চাযেত নির্বাচনে বাঙালপুর অঞ্চল থেকে বিজেপি এবং তার দোষর সিপিএম এবং কংগ্রেস যাতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় সেই দায়িত্ব ও এদিন দলীয় কর্মীদের হাতে তুলে দেন বিধায়ক অরুনাভ সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *