বছরের প্রথম দিনেই জমজমাট গড়চুমুক

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বছরের প্রথম দিনেই পর্যটকদের ভীড়ে জমজমাট হয়ে উঠল াজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক। বাদ যায়নি জেলার অন্যান্য পর্যটন কেন্দ্র ও । যদিও এদিন গড়চুমুকের মিনি জু বন্ধ থাকায় কার্যত হতাশ পর্যটকেরা। তবে মিনি জুয়ের উল্টো দিকে থাকা নদীর পাড়ে জমিয়ে পিকনিক করেছে পর্যটকেরা।

রবিবার নতুন বছরের প্রথম দিনেই জমজমাট হয়ে উঠল গড়চুমুক পর্যটন কেন্দ্র। যদিও এখনোও পর্যন্ত মিনি জুয়ের পরিকাঠামো সেভাবে গড়ে না ওঠায় এদিনেও মিনি জু খুলতে পারা যায়নি। আর সেই কারনে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা পর্যটন কেন্দ্রে প্রবেশ করলেও মিনি জুযে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে এদিন অশান্তি এড়াতে পর্যটন কেন্দ্রের বাইরে মিনি জু বন্ধ থাকার নোটিশ টাঙানোর পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হযেছিল।

অন্যদিকে পর্যটন কেন্দ্রর উল্টো দিকে নদীর পাড়ে এদিন তিল ধারনের জায়গা ছিলনা। পিকনিক করার জন্য সকাল থেকেই দরে দলে পর্যটকেরা ভীড় জমিযেছিল এখানে। বেলা যত গড়িয়েছে তত পর্যটকদের ভীড় বেড়েছে। তবে এদিন এখানে ডিজে বাজানো নিষিদ্ধ করার পাশাপাশি নদীতে নৌকা বিহার ও নিষিদ্ধ করা হয়েছিল। পিকনিক স্পটে পুলিশি নিরাপত্তা ছাড়াও নদীতে স্পিড বোটের বাধ্যমে নজরাদারি চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *