নতুন বর্ষের অঙ্গীকার

Spread the love
সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, হাওড়া নিউজ ২৪, বাউড়িয়া

বর্ষ শেষের রাত হলো শেষ
উঠিল ভোরের রবি,
জীবনের এই চিত্রপটে
আঁকো গো নতুন ছবি।

বিষাদশূন্য হোক গো ধরণী
জরা যাক দূরে চলে,
জীবনকে সবে রাখো গো মুক্ত
অসুরের হলাহলে।

বিভেদ, দ্বন্দ্ব,কেন রবে বলো?
শান্ত প্রশান্তি পথে,
এগোতে হবে সংগ্রাম করি
ওঠো গো বিজয় রথে।

নতুন বর্ষে বিজয় নিশান
উঠুক সবার ঘরে,
সাম্য মৈত্রী হোক একাকার
হৃদয়ে ও অন্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *