বাগনানে বিধ্বংসী আগুন

Spread the love

নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, বাগনান- বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেলে কমপক্ষে ১৮টি দোকান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে বাগনান ষ্টেশন সংলগ্ন রেজিষ্ট্রি গলিতে। পরে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ ট নাগাদ আচমকাই বাগনান ষ্টেশন সংলগ্ন রেজিষ্ট্রি গলিতে একটি দোকানে আগুন লাগে। চোখের নিমিষে আগুনের লেলিহীন শিখা আশপাশে থাকা খাবার, কাপড়, মোবাইল সহ একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। প্রথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাগনান থানার পুলিশ। পরে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারণে আগুন লেগেছে দমকল খতিয়ে দেখছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *