জয়পুরে অস্থায়ী বাঁধ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বোরো চাষের জলের জন্য সেচ দপ্তরের উদ্যোগে আমতা ২ নং ব্লকের কাশমলী গ্রাম পঞ্চায়েতের সহায়তায় বেগুনঘাটা পয়েন্টে অস্থায়ী বাঁধ দেওয়া হল। জানা গেছে প্রতি বছর আমতা ২নং ব্লকের আমরাগড়ি, ঝিকিরা, কাশমলী, জয়পুর, ঝামটিয়া সহ বির্স্তীন এলাকার কৃষকেরা চাষের জলের জন্য মজা দামোদরের উপর নির্ভর করে। আর চাষের জলের প্রয়োজনে প্রতি বছর মজা দামোদর নদীতে অস্থায়ী বাঁধ দিয়ে জলের ব্যাবস্থা করা হয়। সেইরকম এই বছর ও বেগুযনঘাটা পয়েন্টে অস্থায়ী বাঁধ দেওয়া হল।

এই প্রসঙ্গে আমতার বিধায়ক সুকান্ত পাল জানান এই অস্থায়ী বাঁধ দেওয়ায় এলাকার ৩ হাজার হেক্টর জমির বোরো চাষে সুবিধা হবে। সেই সঙ্গে ১০ থেকে ১২ হাজার কৃষক উপকৃত হবেন।

