না ফেরার দেশে সাহিত্যিক ষষ্টীপদ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, হাওড়া – ৮২ তে না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত সাহিত্যিক ষষ্টীপদ চট্টোপাধ্যায়। শুক্রবার বেলা ১১ টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। সাহিত্যিকের মৃত্যুতে বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া। হাওড়ার রামরাজাতলা হাটপুকুর এলাকার বাসিন্দা সাহিত্যিক ষষ্টীপদ চট্টোপাধ্যায় ইদানিং বার্ধক্য জনিত নানা অসুখে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।


