সেবাব্রত নার্সিং কলেজের ল্যাম্প লাইটিং

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুক্রবার উলুবেড়িয়া সেবাব্রত নার্সিং কলেজের ল্যাম্প লাইটিং অনুষ্ঠিত হল। এদিন সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধক্ষ্য নদেবাসী জানা, হাওড়া জেলা পরিষদের সদস্য শ্রীধর মন্ডল, শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা, কলেজের প্রশাসনিক আধিকারিক দীপক দাস সহ অন্যান্যরা।


