বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের আগে উত্তেজনা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাত পোহালেই উলুবেড়িয়া আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। আর নির্বাচনের আগে শুক্রবার বিকেলে শাসক বিরোধী দ্বন্দে সাময়িক উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া আদালত চত্বরে। উলুবেড়িয়ার আদালতের বার অ্যাসোসিয়েশনে প্রতি ৩ বছর ছাড়া নির্বাচন হয়‌। সেইরকম এইবারেও নির্বাচন হচ্ছে। গতবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছিল। এবারের এই নির্বাচনে তৃণমূল সমর্থিত টিএমসি লিগাল সেল ১৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে বিজেপি এবং সিপিএম জোট বার বাঁচাও কমিটি নামে ১৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এই নির্বাচনকে ঘিরেই উত্তেজনা ছড়াল শুক্রবার বিকেলে।

বার বাঁচাও কমিটির খাইরুল বাশার অভিযোগ করেন শুক্রবার বিকেলে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস আদালত চত্বরে এসে প্রকাশ্যে আমাদের প্রাথীদের হুমকি দিয়েছে। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে শাসক দলের নেতারা এই হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন খাইরুল বাশার। যদিও বার বাঁচাও কমিটির অভিযোগ অস্বীকার করেছেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। তিনি জানান নির্বাচনের আগে দলের নির্দেশে দলীয় প্রার্থীদের উৎসাহ দেওয়ার জন্য এসেছিলেন। অন্যদিকে টিএমসি লিগাল সেলের পক্ষে নিধুরাম নন্দী জানান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। আর সেই প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বার বাঁচাও কমিটি মিথ্যা অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *