বাইনানে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাইনানের গাইঘাটায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত যুবকের পরিচয় পাওয়া গেল। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মোর্তজা আলি (২৫)। বাড়ি বাগনান থানার মানকুরের শেখ পাড়ায়। আর এই ঘটনায় সোমবার রাতে বাগনান থানার পুলিশ সেখ আনিসুর আলম নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল। ধৃত ব্যাক্তি মৃত যুবকের সর্ম্পকে মেসোমশাই। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে আনিসুর আলমের সঙ্গে মোর্তজা আলির দীর্ঘদিন ধরেই একটি পুরানো পারিবারিক বিবাদ চলছিল। অভিযোগ ঘটনার দিন আনিসুর মদ খাওয়ার নাম করে মোর্তাজকে ফোনে ডেকে নেয়। পরে তাকে মদ খুইয়ে খুন করে। পরে ঘটনার তদন্তে নেমে বাগনান থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত গত শনিবার ভোরে বাগনান থানার বাইনান গ্রাম পঞ্চায়েতের গাইঘাটা খালের পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দিলে বাগনান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *