চাকরি প্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- গ্রুপ ডি চাকরী প্রার্থীদের আন্দোলন ক্রমশঃ তীব্র আছে। চাকরী প্রার্থীরা নিজেদের চাকরীর দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে ধর্মতলায় যাওয়ার ডাক দিয়েছে। সেইমত সোমবারের পর মঙ্গলবার দ্বিতীয় দিনের মিছিলকে কেন্দ্র করে ও উত্তেজনা ছড়াল বাগনানে। এদিনেও চাকরী প্রার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধ্বস্তাধ্বস্তি হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় চাকরী প্রাথীরা। ঘটনায় পুলিশ ৮ জন চাকরী প্রার্থীকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়।

মঙ্গলবার বাগনান আমতা রোড হয়ে রানীহাটি বাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল চাকরী প্রার্থীদের। সেইমত এদিন সকালে ১৬ নং জাতীয় সড়কের বাগনান আমতা মোড় থেকে চাকরী প্রার্থীরা তাদের মিছিল শুরু করে। যদিও বাগনান আমতা রোডে খাদিনান ব্রীজের কাছে মিছিল পৌছাতেই মিছিল আটকে দেয় পুলিশ। চাকরি প্রার্থীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সঙ্গে চাকরী প্রার্থীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পরে চাকরী প্রার্থীরা মিছিল শুরু করলে বাঙালপুরের কাছে পুনরায় মিছিল আটকে দেয় পুলিশ। এখানে চাকরী প্রার্থীরা রাস্তার মাঝখানে বসে পড়ে পথ অবরোধ করে। ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে। পরে পুনরায় মিছিল শুরু হয়ে আমতা কলতলা মোড়ে গিয়ে শেষ হয়। এদিন চাকরী প্রার্থীরা অভিযোগ করেন হাইকোর্টের অনুমতি থাকলেও পুলিস মিছিলে বাধা দিচ্ছে। চাকরী না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও জানান চাকরী প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *