দোকানে ঢুকে গেল ট্রেলার

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দোকানে ঢুকে গেলে লোহার রড বোঝাই ট্রেলার। মঙ্গলবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া জোড়াকলতলার কাছে। জানা গেছে এদিন সকালসাড়ে ৯টা নাগাদ লোহার রড নিয়ে ট্রেলারটি কলকাতা অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের মাঝখানে থাকা ডিভাইডার টপকে কোলাঘাটমুখী লেনে চলে এসে রাস্তার পাশে থাকা একটি দোকানেল ভিতরে ঢুকে যায়। দূর্ঘটনায় ট্রেলারের চালক আহত হয়।


