বাইনানে গাছের চারা বিতরন অনুষ্ঠানে বিধায়ক অমিত সামন্ত

Spread the love

নিজস্ব প্রতিনিধি, বাইনান- বেআইনিভাবে গাছ কাটলে বন দপ্তর ব্যাবস্থা নেবে। রবিবার আমতা বিধানসভার পশ্চিম বাইনান তেঁতিলমুড়ি পোল এলাকায় গাছের চারা বিতরন করতে এসে এই কথা বলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। গঙ্গা মিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় ৫ হাজার বিভিন্ন গাছের চারা বিতরন করা হয়।

এদিন বিধায়ক অমিত সামন্ত বলেন কিছু কিছু জায়গায় অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটার পাশাপাশি সেগুলি বিক্রি করা হচ্ছে। এই প্রবনতা আটকাতে বন দপ্তরকে ব্যাবস্থা নিতে বলা হয়েছে। বিধায়ক বলেন এই ব্যাপারে সাধারন মানুসকে সচেতন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *