ুউলুবেড়িয়া বাজারে প্রশাসনিক আধিকারিকদের অভিযান

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া- চিনি সহ অন্যান্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রুখতে সোমবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে অভিযানে নামার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মঙ্গলবার উলুবেড়িয়ার বিভিন্ন বাজারে, পাইকারী গোডাউনে অভিযান চালায় প্রশাসনিক আধিকারিকরা।

এদিনের এই অভিযানে ছিলেন হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার অমিত র্ভামা, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এদিন আধিকারিকরা বিভিন্ন বাজারে গিযে কি দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে সেইসব বাপারে খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাইকারি গোডাউনে কি পরিমান জিনিষপত্র মজুদ করা আছে সেই ব্যাপারে খোঁজ খবর নেন।


