উলুবেড়িয়া থেকে কালনাগিনী সাপ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া- গৃহস্থের বাড়িতে ঢুকে পড়া একটি কালনাগিনী সাপকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিল পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। জানা গেছে শুক্রবার রাজাপুর থানার ঘরভাঙা বাসুদেবপুরের বাসিন্দা সুরজিৎ প্রামানিকের বাড়িতে একটি কালনাগিনী সাপ ঢুকে পড়ে।

সাপটিকে দেখে পরিবেশের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে সুরজিৎবাবু পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে বিষয়টি জানান। পরে দেবাশীষ এলাকায় গিয়ে সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের অনুমতি নিয়ে সাপটিকে পরিবেশ মুক্ত করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *